আপডেট পেতে সাবস্ক্রাইব করুন!!

আমরা কোন স্প্যাম পাঠাবোনা। ওয়াদা।

তথ্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তথ্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০১৪

দেখতে চান মহাকাশ ষ্টেশন কখন আপনার মাথার উপর দিয়ে উড়ে যাবে? এদিকে আসুন পথ বাতলে দেই।



আমাদের মাথার উপর দিয়ে মহাশূন্যে পৃথিবী প্রদক্ষিন রত  কোন স্যাটেলাইট কিংবা আর্ন্তজাতিক মহাকাশ স্টেশন উড়ে গেলে সাধারনত আমরা না খেয়াল করার কারনে দেখতে পাইনা। আমরা কখনো জানতেই পারি না যে এই মুহুর্তে কিংবা একটু পরে বা কয়েক ঘন্টা আগে একটা আস্ত আর্ন্তজাতিক মহাকাশ স্টেশন উড়ে গেল বা যাবে। কিছুক্ষন আগেও আমি জানতাম না। নেটে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম একটা উপায়। বিষয়টি শেয়ার করতে টেকটিউনে আসলাম। চলুন প্রথমে দেখে নিই গুগোলের সাহায্যে পাওয়া সেই মহাকাশ স্টেশনের কিছু ছবি।
 মহাকাশে নিরন্তর ছুটন্ত ভাসমান আর্ন্তজাতিক মহাকাশ স্টেশন।
 মহাকাশে নিরন্তর ছুটন্ত ভাসমান আর্ন্তজাতিক মহাকাশ ‌স্টেশন।‌ (ছবি সুত্র)
‌আর্ন্তজাতিক মহাকাশ ‌স্টেশনে ভেড়ানো একটি স্পেস সাটল। (ছবি সুত্র)
‌আর্ন্তজাতিক মহাকাশ‌ স্টেশনে ভেড়ানো একটি স্পেস সাটল। (ছবি সুত্র)
‌আর্ন্তজাতিক মহাকাশ ‌স্টেশনে ভেড়ানো একটি স্পেস সাটল। (ছবি সুত্র)
‌আর্ন্তজাতিক মহাকাশ স্টেশনে ভেড়ানো একটি স্পেস সাটল। (ছবি সুত্র)
‌স্পেসওয়াকের সময় নভোচারীর চোখে মহাকাশ স্টেশন  ও পার্শ্বে ভেড়ানো একটি স্পেস সাটল। (ছবি সুত্র)
আমেরিকান সংস্থা নাসার একটি সার্ভিসের কল্যানে আপনার এলাকার উপর দিয়ে  উড়ে যাওয়া সেই আর্ন্তজাতিক মহাকাশ স্টেশনের অরবিটাল গতিপথের সময় ও গতিপথ জানতে পারবেন। এবং সম্ভাব্য সময়ে কোন টেলিস্কোপ ছাড়াই খালি চোখেই দেখতে পারেন যে  আর্ন্তজাতিক মহাকাশ স্টেশন আপনার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। হতে পারে সেটা আপনার জন্য এক মনোরম দৃশ্য।
এবার আমরা দেখবো, কিভাবে আমরা জানতে পারব যে কখন সেই আর্ন্তজাতিক মহাকাশ স্টেশন আপনার এলাকার উপর দিয়ে উড়ে যাবে। এজন্যে প্রথমে আপনাকে যেতে হবে এই লিংকে। এখানে আপনাকে আপনার ইমেইল ঠিকানা ব্যবহার করে নাসার সেই সার্ভিস সাইটে রেজিস্ট্রেশন  করতে হবে। এই সার্ভিস এক বছরের জন্য ফ্রি। রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিম্নে ক্রমানুযায়ী দেয়া হল।
ছবি নং ০১.
 ‌ছবি নং ০২.
ছবি নং ০৩.
‌ছবি নং ০৪.
এর পর আপনার মেইলের ইনবক্সে সাইট থেকে পাঠানো রেজিস্ট্রেশন কোড টি কপি -পেষ্ট করুন এবং আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। সবশেষে নিচের ছবির মত আসলে আপনার কাজ শেষ।
ছবি নং ০৫.
এখন থেকে নিয়মিত আপনার এলাকার উপর দিয়ে যাওয়া মহাকাশ স্টেশনের গতিপথ এবং সময় আপনার ইমেইলে চলে আসবে। আপনাকে শুধু মেইল চেক করতে হবে আর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এলাকায় নজর করতে হবে। চাইলে আপনার বন্ধু -বান্ধব কে এই পদ্ধতি ব্যবহার করে অবাক করে দিতে পারেন!! যে আপনি আগে থেকে বলতে পারেন কখন মহাকাশ স্টেশন আপনার এলাকা দিয়ে যাবে!!!!
আপনাদের ভাল লাগা বা এই বিষয়ে সাহায্য করার জন্যই এই টিউনের অবতারনা। জানিনা কতটুকু বোঝাতে পারলাম। কারও বুঝতে অসুবিধা হলে কমেন্টস করুন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করতে। সবাই ভাল থাকুন সুস্থ্য থাকুন এই কামনায় ..........


15
মানুষ সেই সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যেসব স্বপ্ন দেখে আসছে তার মধ্যে আকাশে ডানা মেলার স্বপ্নই সবচেয়ে প্রাচীন। পাখিকে আকাশে উড়তে দেখে মানুষেরও সাধ জেগেছে পাখির মতোই আকাশে অবাধে উড়ে বেড়াতে। তারপর দীর্ঘদিন অনেক মানুষের অনেক কষ্ট, পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে আজ মানুষ আকাশে চড়ে বেড়াচ্ছে, মহাশূন্য, চাঁদ জয় করে চলেছে তবুও তার সেই প্রাচীনতম আকাঙ্খার মৃত্যু হয়নি। সে চায় আরও দৃপ্ত, নিরাপদ, সুনিয়ন্ত্রিত উপায়ে আকাশে ডানা মেলতে। আর এজন্য যথারীতি চলছে বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টা কিভাবে আকাশ আরও নিরাপদ, আনন্দদায়ক ও দ্রুত করা যায় তার জন্য। আর বিজ্ঞানীদের নিরলস চেষ্টায় প্রতিনিয়তই নতুন নতুন সাফল্য এসে ধরা দিচ্ছে। তৈরি হচ্ছে বিশালাকার, দ্রুতগতির ও আরামদায়ক বিমানের। একটা উদাহরণ দেই যেমন- হজ্বের কথাই ধরা যাক। আগে আমাদের দেশ থেকে হজ্বে যাওয়া-আসা মানে ছিল প্রায় বছরের ধাক্কা। আর এখন ? সাধারণ হাজ্বীদের ফ্লাইট সংকটে বেশি সময় লাগে কিন্তু আসা আর যাওয়ার বিমানযাত্রার সময়টা ১০/১২ ঘণ্টার বেশি নয়।
01
এই আধুনিক উড়োজাহাজের আবিষ্কার কিন্তু বেশিদিন আগে হয়নি। বলা যায় আজ থেকে ১০০ বছর আগে উড়োজাহাজ ভূমিষ্ঠ হয়েছে মাত্র। বিংশ শতাব্দীর শুরুতেও এই উড়োজাহাজ আকাশে ডানা মেলতে পারেনি। তবে এর শুরু কবে ? মানুষের আকাশে উড়ার বাসনাকে বাস্তবে রূপদানের চেষ্টার। সূচনা কিন্তু হয়েছে অনেক প্রাচীনকালেই। মানুষের দীর্ঘকালের আকাশে উড়ার স্বপ্ন, প্রচেষ্টা, পরীক্ষা, ত্যাগ, সাফল্যের সমন্বয়ই আজকের আধুনিক উড়োজাহাজ। আসুন একটু শুরু থেকেই দেখে আসি উড়োজাহাজের আবিষ্কারের কাহিনী ও এর পেছনের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ।

প্রাচীন রূপকথা থেকে শুরু

প্রাচীনকাল থেকেই মানুষ উড়বার জন্য যে কতটা ব্যাকুল ছিল তা বোঝা যায় বিভিন্ন প্রাচীন উপকথার দিকে তাকালেই। সেখানেও বিভিন্নভাবে এসেছে মানুষের আকাশে ভ্রমণের কথা। গ্রীক পুরানের একটি গল্প আমাদের অনেকেরই জানা। অনেক অনেক আগে ডিডালুস ও তার ছেলে ইকারাস পাখির পালক দিয়ে ডানাসদৃশ বস্তু তৈরি করে তা মোম দিয়ে পরস্পরকে দিয়ে নাকি আকাশে উড়তে সক্ষম হয়েছিল।
03
এভাবে এক সময় ইকারাস বেশি উপরে উঠে গেলে সূর্যের উত্তাপে তার ডানার মোম গলে গেলে তা থেকে থেকে পালক খসে পড়ে গেলে সে নদীতে পড়ে যায়। গ্রীকরা যে শুধু রূপকথা নিয়েই পড়ে ছিল তা কিন্তু নয়। এই গালগপ্পোকে বাস্তবে রূপ দিতেও তাদের দেশে সেই সময়ে অনেকেই কাজ করে গেছেন। আনুমানিক খ্রীষ্টপূর্ব ৪০০ সালে আর্কিটাস , যিনি ছিলেন একাধারে দার্শনিক, গণিতবিদ, জ্যোতিষি তিনি প্রথম উড়ুক্কু মানের ডিজাইন ও মডেল নির্মাণ করেছিলেন এবং এটি নাকি ২০০ মিটার পর্যন্ত উড়তে সক্ষম হয়েছিলে। তিনি এই যন্ত্রের নাম দিয়েছিলেন পিজিয়ন ।

প্রাচীন চীনে বেলুন আর ঘুড়ির নিদর্শন

তবে উড়বার আকাঙ্খাকে বাস্তবে রূপদানের চেষ্টার প্রাচীনতম নিদর্শন আমরা দেখতে পাই প্রাচীন চীনদেশে। সেখানে কিংমন ঝুং লিয়াং (১৮০-২৩৪ খ্রীষ্টাব্দ) গরম বাতাস ব্যবহা রকরে সর্বপ্রথম বেলুন উড়িয়েছিলেন। তিনি ছিলেন সেনাবাহিনীর জেনারেল এবং যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ভয় দেখাতে তিনি এই বেলুন ব্যবহার করতেন বলে জানা যায়। একটি বড় কাগজের ব্যগের নিচে তেলের বাতি জ্বালিয়ে তিনি এই বেলুন উড়াতেন। শত্রুপক্ষ ভাবতো যে আকাশ থেকে কোনো মহাশক্তিধর কেউ তাদের বিপড়্গে লড়তে এসেছে। তবে আবার আরেক ইতিহাসবিদ জোসেফ নিধাম-এর মতে চীনের মানুষ আরও আগে (খ্রীষ্টপূর্ব ৩০০ অব্দ) থেকেই গরম বাতাস দিয়ে কাগজের বেলুনের ব্যাপারে জানত।
16
এরপর ৫ম শতাব্দীতে এসে চীনের লু বান কাঠের কাঠামো ব্যবহার করে দীর্ঘাকৃতির ঘুড়ি বানান। তবে অনেকেই একে আধুনিক গ্লাইডারের আদিরূপ মনে করেন। ১৩শ শতাব্দীতে কুবলাই খানের শাসন আমল থেকে শুরু হয় বিভিন্ন উৎসবে রঙিন ফানুসের ব্যবহার। কালের পরিক্রমায় পরবর্তীতে মঙ্গোলিয়া, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, তিব্বত ও ভারতবর্ষেও এর প্রচলন দেখা যায়। আর সম্ভবত মানুষের প্রথম আকাশে উড়ার ইতিহাসও সৃষ্টি হয়েছিল এই চীনেই। ৫৫৯ সালে চীনের নদার্ণ উই রাজ্যের রাজধানী উই-এর একটি উঁচু প্রাসাদের উপর থেকে বিশালাকৃতির ঘুড়ির সাথে নিজেকে বেঁধে আকাশ ভ্রমণ করেন তৎকালীন রাজার ছেলে উয়ান হুয়াংতাও।

মুসলিম খলিফাদের আমলের প্যারাসুট ও গ্লাইডার

মুসলিম খলিফাদের শাসনামলেও বিভিন্ন সময়ে আকাশে উড্ডয়ন স্বপ্ন বিভিন্নভাবে বাস্তবায়িত করার চেষ্টা করতে থাকে অনেকেই। আমির আব্দুর রহমান (দ্বিতীয়) এর সময়ে তার সহায়তায় বিশিষ্ট মুসলিম বিজ্ঞানী আব্বাস ইবনে ফিরনাস আকাশে উড়বার বেশ কিছু প্রয়াস চালান। ৮৫২ সালে তিনি কাঠ, কাপড় ও পশমের তৈরি কাঠামো দিয়ে উড়বার উপযোগী ডানাসদৃশ বস্তু তৈরি করেন। এটি দেখতে কিছুটা ছাতার মতো হয়েছিল। এরপর তিনি তৎকালীন করডোবার (স্পেন) গ্র্যান্ড মসজিদের উঁচু মিনার থেকে লাফ দেন এবং বেশ সফলতার সাথে মাটিতে নেমে আসেন। এই ডানাকেই বর্তমানের আধুনিক প্যারাসুটের আদিরূপ হিসেবে গণ্য করা হয়ে থাকে।
06
এর ২৫ বছর আরও অনেক উন্নত গবেষণার পর আবার জাবাল আল-আরস পাহাড়ের উপর থেকে গ্লাইডার সদৃশ কাঠামো নিয়ে লাফ দেন। কিন্তু এবার এটি বিদ্ধস্থ হয়ে তিনি আহত হয়েছিলেন। কেননা এতে ভারসাম্য রক্ষার জন্য কোনো লেজ ছিল না। তবে পরবর্তীতে ১০১০ সালে অনুরূপ সংশোধিত গ্লাইডার ব্যবহার করে ২০০ মিটার পর্যন্ত উড়বার রেকর্ড আছে।

রেনেসা যুগে অগ্রগতি

এর প্রায় ৬ শতাব্দি পর আরেকটি উন্নত উড্ডয়ন যন্ত্রের চিত্র অংকন করেন শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। তিনি সর্বপ্রথম আকাশে উড়ার একটি তাত্ত্বিক ধারণাও দেন। তার ডিজাইন করা গস্নাইডারে ডানার ভেতরের অংশ ছিল মূল কাঠামোর সাথে শক্তভাবে লাগানো। আর ডানার নড়তে সক্ষম অংশগুলো নিয়ন্ত্রণের জন্য ছিল আলাদা নিয়ন্ত্রণ ব্যবস্থা। এর নাম তিনি দিয়েছিলেন ‘ওরনিথপ্টার’।
05
১৪৯৬ সালে তিনি এর পরীক্ষামূলক উড্ডয়নের চেষ্টা করলেও তা সফল হয়নি। কেননা এ যন্ত্রের সাহায্যে আকাশে পাখির মতো মুক্তভাবে উড্ডয়নের জন্য প্রয়োজনীয় শক্তি অর্জন করা সম্ভব ছিল না সেই সময়। অনেকে অবশ্য বাহুবলেই এই যন্ত্রের সাহায্যে উড়তে চেষ্টা করেছিল। কিন্তু সেই চেষ্টায় কেউ সফল হয়েছে বলে শোনা যায়নি কখনো। কেননা মানুষের বুকের ও কাঁধের পেশীগুলো এই কাজ করার মতো যথেষ্ঠ শক্তিশালী নয়। ভিঞ্চির মৃত্যুর পর অনেকদিন আর আকাশে ডানা মেলার ব্যাপারে তেমন কোনো অগ্রগতি হয়নি।
১৬৩০ সালের দিকে তুরস্কের ইস্তাম্বুলের ৬২.৫৯ মিটার উঁচু গালাতা টাওয়ার থেকে হিজাফেন আহমেদ সালাবী নামক এক ব্যক্তি নিজের তৈরি উডুক্কু এক যানে করে ৩ কিলোমিটার দূরত্ব পর্যন্ত পাড়ি দিতে সক্ষম হয়েছিলেন। ১৬৩৩ সালে তার আরেক ভাই হাসান সালাবী সাত ডানার এক রকেটে করে আকাশ উড্ডয়ন করেছিলেন। এর উপরের অংশ ছিল গান পাউডারে পূর্ণ। এটিই মানুষের বানানো প্রথম রকেট বলে মনে করা হয়। তিনি গান পাউডার শেষ হবার পর ডানাগুলোকে প্যারাসুটের মতো ব্যবহার করে নিরাপদেই অবতরণ করেছিলেন। তিনি আকাশে ছিলেন প্রায় ২০ সেকেন্ড আর ৩০০ মিটার মতো উঁচুতে উঠেছিলেন বলে জানা যায়।

বেলুন ভ্রমণের সূচনা

ডানা নিয়ে এতো কিছু করেও তেমন কোনো সফলতা না পেয়ে সপ্তদশ শতকের শেষ দিক থেকে মানুষ নজর দেয় বেলুন দিয়ে আকাশে উড্ডয়নের দিকে। কেননা প্রায় সবাইই সেই সময় জানতো যে, উত্তপ্ত বাতাস সাধারণ বাতাসের চেয়ে হাল্কা, তাই গরম বাতাস কোনো বড় বেলুনে ভরে রাখলে সেই বেলুনটি বাতাসে ভেসে থাকতে সড়্গম। এভাবে গরম বাতাস বেলুনে ভরে ১৭৮৩ সালে মানুষ সর্বপ্রথম আকাশে ভেসে বেড়াতে সক্ষম হয়েছিল। ঘটনাটি ঘটেছিল ফ্রান্সে। মন্টগোফিয়র ভ্রাতৃদ্বয়ের আবিস্কৃত বেলুনে চড়ে জেন ফ্রান্সিস ডি রোজিয়ার এবং ফ্রান্সিস লরেন্ট ডি’আরলান্দিস নামক দুই ব্যাক্তি ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। বেলুনে গরম বাতাসের উৎস হিসেবে ছিল কাঠ জ্বালিয়ে পাওয়া ধোঁয়া। ঐ বছরেই হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুন নিয়ে মানুষ আকাশ ভ্রমণ করে ফেলে।
07
চিত্রঃ হেনরি গিফার্ডের বেলুন(১৮৫২)
এভাবে অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে এসে বেলুন ভ্রমণ ইউরোপে বেশ জনপ্রিয় হয়। এ সময়ে উচ্চতা ও দিক পরিবর্তনে সক্ষম এমন বেলুনের উন্নয়ন সাধিত হতে থাকে। এরকম ইঞ্চিনচালিত প্রথম বেলুন যেটি আলোর মুখ দেখেছিল সেটি হচ্ছে হেনরি গিফার্ডের বেলুন। সময়কাল ১৮৫২, দেশ ফ্রান্স। ইঞ্জিন ছিল বাস্পচালিত। তিনি ২৪ কিলোমিটার পর্যন্ত উড়েছিলেন। আমেরিকায় সিভিল যুদ্ধের সময়তো সেনাবাহিনীর একটি বেলুন ইউনিটই ছিল।
08
চিত্রঃ লা ফ্রান্স এয়ারশীপ,১৮৮৫ সালে তোলা ছবি
এরপর ১৮৮৪ সালে ফ্রান্সেই সেনাবাহিনী কর্তৃক বিদ্যুৎচালিত পুরোপুরি নিয়ন্ত্রণযোগ্য বেলুন, ‘লা ফ্রান্স’ উড্ডয়ন করানো হয়। এর নির্মাতা ছিলেন চার্লস রেনার্ড এবং আর্থার ক্রেবস। এটি ছিল ৫২ মিটার উঁচু, এর বেলুনের আয়তন ছিল ৬৬০০০ ঘন ফুট। এটি ৮টি .৫ অশ্বশক্তির বৈদ্যুতিক মোটর ব্যবহার করে ২৩ মিনিটের মধ্যেই ৮ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম ছিল। এর পর ১ম ও ২য় বিশ্বযুদ্ধেও বেলুনের ব্যবহার দেখা গিয়েছিল। বর্তমানে সৌখিন কাজে ও পর্যটকদের ভ্রমণের জন্য বেলুন ব্যবহৃত হয়।

গ্লাইডার সমাচার

বেলুন হচ্ছে বাতাসের চেয়ে হাল্কা। আর বাতাসের চেয়ে ভারী কোনো উড়ুক্কু যান সম্পর্কে কোনো বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রথম প্রকাশিত হয় ১৭১৬ সালে, ‘স্কেচ অফ এ মেশিন ফর ইন দা এয়ার’। লিখেছিলেন ইমানুয়েল সুইডেনবর্গ। তিনি এই বইয়ে তার ফ্লাইং মেশিনের বর্ণনায় বলেছিলেন এটি হাল্কা কাঠামোর শক্ত ক্যানভাসে ঢাকা একটি যন্ত্র যার দু’টি বড় ডানা ছিল। কিন্তু তিনি জানতেন যে, এই কাঠামো আকাশে উড়বার মতো প্রয়োজনীয় শক্তির যোগান দেবার মতো ব্যবস্থা এতে ছিল না। তবে তিনি আশা করেন ভবিষ্যতে কেউ না কেউ এই সমস্যার সমাধান করতে পারবে।
গ্লাইডার হচ্ছে বাতাসের চেয়ে ভারী উড়ুক্কু যান নির্মানের প্রথম ধাপ। এটি বাতাসের চেয়ে ভারী এক ধরনের ইঞ্জিনবিহীন ডানা ও লেজবিশিষ্ট উড়োজাহাজ। গস্নইডারকে বাহ্যিক শক্তির সাহায্যে একবার উড়িয়ে দিলে বা উঁচু পাহাড় থেকে লাফিয়ে পড়লে এটি তার নিজস্ব বড় ডানায় ভর করে অনেকক্ষণ ধরে বাতাসে ভেসে বেড়াতে সক্ষম।
এরপর ১৭৯৯ সালে স্যার জর্জ ক্যালে প্রথম আধুনিক গ্লাইডারের মডেল উপস্থাপন করেন। এতে আলাদা লেজ ছিল দিক নিয়ন্ত্রণের জন্য। এই মডেল সর্বপ্রথম আকাশে উড়ে ১৮০৪ সালে। এর পরের অনেক বছর তিনি আরও উন্নত গ্লাইডার আবিষ্কারের জন্য চেষ্টা করে যান। তিনিই সর্বপ্রথম এরোডাইনামিক্সের অনেক সাধারণ সূত্র আবিষ্কার করেন এবং Lift (উত্তোলন বল), Drag (রোধক বল) ইত্যাদি শব্দের সূচনা করেন। তিনি পরে তার গ্লাইডারে গান পাউডার দিয়ে চালিত ইন্টারনাল ও এক্সটারনাল ইঞ্জিন স্থাপন করেন। পরে অবশ্য এলফন্স পেনাউড নামের আরেক ব্যক্তি জ্বালানী হিসেবে রাবার পাউডার ব্যবহার করে এই ইঞ্জিনকে আরও আধুনিক করে তোলেন। ১৮৫৩ সালে জর্জ ক্যালে তার আবিষ্কৃত গস্নাইডার ব্যবহার করে বেশ সফলতার সাথেই ছোটখাট আকাশ ভ্রমণ করে ফেলেন।
১৯০১ ও ১৯০৩ সালে দুটি পরীক্ষামূলক ফ্লাইড পরিচালনা করলেও এগুলোর ইঞ্জিনের কার্যক্ষমতা তেমন আশানুরূপ ছিল না। পরে তিনি ৫২ হর্সপাওয়ারের দুটি শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করে পরীক্ষা চালালেও তার এই মডেল এইক্ষেত্রে সফলতার মুখ দেখেনি; সাথে প্রথম উডুক্কু যান নিয়ে আকাশে উড়বার কৃতিত্ব অর্জন করেন।
23
অরভিল রাইট
22
উইলবার রাইট
অরভিল রাইট আর উইলবার রাইট নতুন করে তাদের পরিচয় করিয়ে দেবার আর কিছু নেই। উড়োজাহাজের আবিষ্কারক হিসেবে পৃথিবীবাসী চিরকালের জন্য স্বর্ণাক্ষরে লিখে রেখেছে তাদের নাম। তাদের শুরুটাও হয়েছিল গ্লাইডার দিয়েই। তারা সে আমলেই পাঁচ হাত লম্বা আর দুই হাত প্রশস্ত একটি সুড়ঙ্গ (উইন্ড টানেল) তৈরি করে এর মধ্যে দিয়ে প্রবল বেগে বাতাস প্রবাহিত করে বিভিন্ন ধরনের গ্লাইডার সম্ভাব্য সব উপায়ে সেখানে উড়িয়ে দেখেন।
24
চিত্রঃ রাইট ভ্রাতৃদ্বয় তাদের গ্লাইডার নিয়ে, বামের ছবিটি ১৯০১ সালের পরেরটি ১৯০২ সালের

অবশেষে উড়োজাহাজের উড্ডয়ন

এরপর তারা আকাশযানের নিয়ন্ত্রণ ও এর উড্ডয়নের শক্তির উৎস কি হবে তা নিয়ে নিরলস গবেষণা করতে থাকেন। এ থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে অবশেষে তারা ‘ফ্লায়ার ওয়ান’ নামে একটি উড়োজাহাজ নির্মাণে সক্ষম হন।
12
চিত্রঃ ফ্লায়ার ওয়ানের প্রথম ফ্লাইট, চালকের আসনে অরভিল রাইট, নীচে উইলবার রাইট
পরে এর জন্য উপযুক্ত একটি পেট্রোল চালিত ইঞ্জিন নির্মাণেও তারা সফল হন। অবশেষে আমেরিকার নর্থ ক্যারোলিনার কিল ডেভিল হিলস-এ ১৯০৩ সালের ১৮ ডিসেম্বর তারা ফ্লায়ার ওয়ানের সফল উড্ডয়ন করান। প্রথম ফ্লাইট-এর পাইলট ছিলেন অরভিল রাইট। তিনি প্রথম ফ্লাইটে ১২ সেকেন্ড ৩৭ মিটার পথ পাড়ি দেন। একই দিনের চতুর্থ ফ্লাইটে উইলবার রাইট ৫৯ সেকেন্ডের ফ্লাইটে ২৬০ মিটার পথ পাড়ি দেবার কৃতিত্ব দেখান। চারটি ফ্লাইটই মাটির ১০ ফুট উপর দিয়ে পরিচালনা করা হয়। প্রথম উড্ডয়নে আকাশযানের সামনের রাডার বহনকারী কাঠামো ক্ষতিগ্রস্ত হলেও মূল কাঠামো সম্পূর্ণ অক্ষত ছিল।
27
চিত্রঃ যুক্তরাষ্ট্রের এয়ার এন্ড স্পেস জাদুঘরে ফ্লায়ার মডেলটি এখনো সংরক্ষিত আছে
পরের দুই বছর তারা এই আকাশযান নিয়ে নিয়মিত পরীক্ষা চালাতে থাকেন। কোনো অভিযানই অবশ্য মিনিটখানেকের বেশি স্থায়ী হয়নি। তবে ১৯০৫ সালের ১৪ জুলাই এক দূর্ঘটনার পর তারা তাদের ফ্লায়ার-এর মডেল বেশ কিছুটা পরিবর্তন করতে বাধ্য হন। তারা তাদের ফ্লায়ারের এলিভেটর ও রাডারের আকার দ্বিগুণ করেন এবং মূল কাঠামোতে কিছু পরিবর্তন এনে নিয়ন্ত্রণ ব্যবস্থার সংশোধন করেন। নতুন ফ্লায়ারের নাম দেয়া হয় ‘ফ্লায়ার-৩’। ১৯০৫ সালের ৫ অক্টোবর উইলবার রাইট ৩৯ মিনিট ২৩ সেকেন্ডে ২৪ মাইল পথ পাড়ি দেবার গৌরব অর্জন করেন।
26
চিত্রঃ ফ্লায়ার-৩, ১৯০৫ সালের ছবি
এরপর ১৪ মে, ১৯০৮...উড়োজাহাজ আবিষ্কারের দিন হিসেবে অফিশিয়ালি এটিকেই স্মরণ করা হয়।এ সম্পর্কে অন্য আরেকদিন বিস্তারিত বলব।
১৭ সেপ্টেম্বর, ১৯০৮ অরভিল রাইট গড়েন মর্মান্তিক এক ইতিহাস। ভার্জিনিয়ার ফোর্ট মেয়ারে সেনাবাহিনীর এক পরীক্ষণের সময় তার উড়োজাহাজ বিধ্বস্থ হলে সহযাত্রী থমাস সেলফ্রিজ মৃত্যুবরণ করেন।
21
চিত্রঃ ১৯০৮ সালে ফোর্ট মেয়ারে দূর্ঘটনার ছবি
এর আগেই অবশ্য রচিত হয়েছিল নতুন এক ইতিহাস। থেরেস পেলচায়ার প্রথম মহিলা যাত্রী হিসেবে আকাশে উড্ডয়নের সৌভাগ্য অর্জন করেন। আর রেমন্ড ডা ল্যারোচে হচ্ছেন প্রথম মহিলা চালক যিনি ১৯০৯ সালের ২২ অক্টোবর আকাশে উড্ডয়ন করেন। তিনিই মেয়েদের মধ্যে প্রথম পাইলটের লাইসেন্স পেয়েছিলেন।
এভাবেই রাইট ভ্রাতৃদ্বয় সারাবিশ্বে স্মরণীয় হয়ে আছেন তাদের কৃতিত্বপূর্ণ কাজের জন্য। তবে একটি বিষয়ে তারা ভুল করেছিলেন। তারা ঠিকভাবে উড়োজাহাজ উড়াতে পারলেও পারেননি তাদের আকাশযানের ভবিষ্যত নির্ণয় করতে উইলবার রাইট একবার মন্তব্য করেছিলেন-
‘এই উড়োজাহাজ ভবিষ্যতে মানুষের স্থল যোগাযোগের বিকল্প হবে এমনটা আমি বিশ্বাস করি না। আমার ধারণা শুধু বিশেষ উদ্দেশ্যেই এর ব্যবহার সীমিত থাকবে। এটি যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হবে। আর ডাক আদান-প্রদানেও এটি কাজে আসতে পারে’ তবে এই ভুল ভবিষ্যতবাণীর জন্য উইলবার রাইটের তেমন কোনো আফসোস আছে বলে আমার মনে হয় না পাঠক। আপনি কি বলেন?
25
চিত্রঃ ১৯১০ সালে রাইট ভাতৃদ্বয় কর্তৃক ব্যবহৃ্ত ইঞ্জিন
**উপরের লিখাটি আমার ‘সহজ করে উড়োজাহাজ’ বই থেকে নেয়া।বইটা আগামী বইমেলায় প্রকাশ হবার কথা রয়েছে।টেকটিউনের জন্য কিছুটা পরিবর্তন করে লিখলাম।যদি টেকটিউনে এই লিখা বই বের আগেই প্রকাশের জন্য কপিরাইটজনিত কোন সমস্যা হবার সম্ভাবনা থাকে তাহলে এডমিন প্লিজ আমাকে জানাবেন।উল্লেখ্য যে এখানে(অনলাইনে) প্রকাশের ব্যাপারে আমার পাবলিকেশন্স থেকে অনুমতি নেয়া আছে।

প্রাপ্তঃ টেকটিউনস 

রবিবার, মার্চ ২৩, ২০১৪

প্রথম টয়লেট টিস্যু !!

বাঙালী ভোজন রসিক। আমাদের রসনার জন্য দেশী মুরগীর রোস্ট যেমন উপাদেয় লালশাক তেমনি গুরুত্বপূর্ণ। ছোট বলে কাউকে অবহেলা করার অবকাশ নেই। খাদ্য গ্রহন দিয়ে আজকের আলোচনা শুরু করলেও আমার বিষয় বর্জন বিষয়ে। চলেন টয়লেটের দিকে যাই। লজ্জা পাওয়ার কিছু নাই। টিভিতে বসুন্ধরা টয়লেট টিস্যুর বিজ্ঞাপন দিতে পারলে আমি ব্লগে টয়লেট টিস্যু নিয়ে দুকথা লিখতেই পারি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আগেকার দিনে টয়লেটের অবস্থান হত বাড়ীর শেষ সীমানায় বাঁশ বাগানের আড়ালে। এখন যুগ পালটে গেছে। পায়খানা আর খাদ্যখানার দুরত্ব মাত্র কয়েক পায়ের ব্যবধান। টয়লেট হতে দুই পা ফেলিয়া ডাইনিং টেবিলে আসেন চলিয়া। শহুরে জীবনে টয়লেট্রিজ সামগ্রীর ভিতর প্রধান যে জিনিসটি থাকে তা হলো টয়লেট পেপার।
ছাত্র অবস্থায় আমরা কোন বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে তার সঙ্গা দিয়ে শুরু করি। আমারও দেয়া উচিত।  টয়লেট টিস্যুহলো একধরণের  নরম, হালকা কাগজ যা ব্যক্তিগত পরিছন্নতার কাজে পায়খানার ব্যবহার করা হয়।এটা নরম করে তৈরী করা হয় যাতে পাইপ লাইনে আটকে জ্যাম না লাগে। টয়লেট টিস্যু  এবং ফেসিয়াল টিস্যু একই উপাদানে তৈরী হলেও তাদের উপাদানের কম্পোজিশান আলাদা। বাংলা ভাষার জন্য আমরা এত রক্ত দিলাম তবু আফসোস লাগে বাংলা শব্দ সম্ভার কেন এত অসম্পূর্ণ। সব বিদেশী শব্দের আমরা কেন বাংলা প্রতিশব্দ তৈরী করিনা! নাকি ইংরেজী নামে ডাকলে ডাঁট দেখানো যায়। অবশ্য সর্বজন গ্রাহ্য নাম না হলে সেটা মুখ থুবড়ে পড়বে। মোবাইলের বাংলা মুঠোফোন আমরা মেনে নিয়েছি কিন্তু টেলিফোনের বাংলা দুরালাপনির ব্যবহার মেনে নেই নি। টয়লেট পেপারের বাংলা কি হতে পারে, পায়খানা কাগজ! নাহ হলো না। শুমায়ুন আহমেদ কি রবীন্দ্রনাথ বেঁচে থাকলে নামকরনের জন্য তাদের ডাকা যেত। টয়লেট বিষয়ে অভিজ্ঞ লেখক অবশ্য এখনো একজন আছেন। মহীথরের লেখক হরিশংকর জলদাস। তিনি অবশ্য যে নাম দেবেন তা আমরা জুসম্মুখে উচ্চারণ করতে পারবো বলে মনে হয় না।  
টয়লেট টিস্যু  প্রথম তৈরী করা হয় ১৩৯১ সালে চীনে। চৈনিক সম্রাটের জন্য বিশেষ উপায়ে তৈরী করা হত এই টিস্যু। আমি মনে করি চীনাদের একটা স্পেশাল ধন্যবাদ দেয়া উচিত। পৃথিবীর অনেক কিছুই তারা প্রথম আবিষ্কার করে। সাধারন জনসাধারন অবশ্য কুলুপের জন্য নানাবিধ শুকনো জিনিস ব্যবহার করত আদিকাল থেকে। প্যাপিরাস আবিষ্কারের অনেক অনেক পরে মানুষ ইট পাথর মাটির বিকল্প কুলুপ হিসেবে কাগজের ব্যবহার শুরু করে। ইসলাম ধর্মে কুলুপ ব্যবহারের ব্যাপারে দিক নির্দেশনা দেয়া হয়েছে।
১৮৫৭ সালে যোসেফ গেইট্টি প্রথম কারখানায় উৎপাদিত  টয়লেট টিস্যু  বিক্রি করা শুরু করেন। এটা ছিলো নরম চওড়া কয়েক পর্দার কাগজ। ১৮৭১ সালে যেথ হুইলার রোলড এবং পারফোরেটেড কাগজের প্যাটেন্ট নেন নিজের নামে।১৯৪২ সালে ইংল্যান্ডের সেন্ট এন্ড্রু পেপার মিল থেকে দুই স্তরের  টয়লেট টিস্যু  তৈরী করা হয়। পরবর্তীতে টয়লেট পেপারে নানা সংযোজন বিয়োজন ঘটেছে।
নিজে পরিষ্কার থাকুন, পরিবেশকে পরিচ্ছন্ন রাখুন।

আকাশ কেন নীল দেখায় ??

skyঅনেকেই বলে থাকেন সাদা কোন রঙ নয়। এটা নাকি সাত রঙের সমষ্টি। আসলেই কি তাই? হুম আসলেই তাই। রাম ধনু বা রঙ ধনু যে সাতটি রঙ দিয়ে তৈরী হয় সাদা রংকে বিশ্লিষ্ট করলে ঠিক সেই সাতটি রঙ পাওয়া যায়। বিজ্ঞানবাদীরা এই সাত রঙ্গকে এক সাথে বলে থাকেন বেনীআসহকলা। বেগুনী, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা লাল। ইংরেজীতে বলে VIBGYOR, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রীন, ইয়েলো, অরেঞ্জ, রেড। সূর্য্যের আলো এই সাতটি রঙ্গের সমষ্টি। মূলত তরঙ্গ দৈর্ঘের ভিন্নতার কারনে আমাদের চোখে রঙের তারতম্য ঘটে আবং আমরা বিভিন্ন রঙ দেখতে পাই। সূর্য্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট তের সেকেন্ড। আলোকরশ্মি বায়ুমন্ডলে প্রবেশ করার পর সুক্ষ ধূলিকণা ও গ্যাসীয় অনুর উপর আপতিত হয়। তখন সূর্য্যরশ্মির বিক্ষেপন ঘটে। যে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত কম তা তত বেশী বিক্ষেপিত হয়। নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম। তাই নীল আলো বায়ুমন্ডল ভেদ করে সহজে আমাদের চোখে এসে পৌঁছায়। সেজন্য যখন আমরা আকাশের দিকে তাকাই তখন আকাশ নীল দেখি। কবি মন গেয়ে ওঠে, নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা। আসলে আকাশের কোন রঙ নেই। বায়ুমন্ডল পেরিয়ে আমরা যখন মহাবিশ্বের আকাশের দিকে তাকাবো তখন দেখতে পাবো চারিদিকে রাতের কালো আকাশ।

শুক্রবার, মার্চ ১৪, ২০১৪

যেভাবে কাজ করে সুপার গ্লু !!

সুপার গ্লুর সাথে পরিচয় নেই এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কোনো কাঁচের জিনিস ভেঙে গেলে কিংবা কোনো খেলনা ভাঙলেই আমরা ছুটে যাই দোকানে আর নিয়ে আসি এই সুপার গ্লু। কিন্তু এই সুপার গ্লু আসলে কিভাবে কাজ করে? চলুন জানা যাক আজ সেই কথা...

সুপার গ্লুর প্রধান উপাদান সায়ানোঅ্যাক্রিলেট, এর রাসায়নিক সংকেত C5H5NO2। সায়ানোঅ্যাক্রিলেট হলো এমন একটি অ্যাক্রিলিক রেসিন যা মুহূর্তের মাঝেই খুব শক্তিশালী বন্ধন গড়তে সক্ষম। তবে এক্ষেত্রে সহায়ক ভুমিকা পালন করে থাকে পানিতে বিদ্যমান হাইড্রক্সিল আয়ন। আর আমরা যে বস্তুতে এই গ্লু ব্যাবহার করি তার পৃষ্ঠদেশে বাতাসের আর্দ্রতার জন্য কিছু না কিছু পানি (বা জলীয়বাষ্প যাই বলি না কেন) থেকেই যায়। ফলে লাগানোর প্রায় সাথে সাথেই সুপার গ্লু তার কাজ করা শুরু করে দেয়।

এতক্ষণ তো বন্ধন জোড়া লাগানো নিয়ে জানা গেলো, এবার চলুন জেনে নেয়া যাক কিভাবে এই বন্ধন ভাঙা যায়। 
হাতের দুই আঙুলে সুপার গ্লু লেগে যদি আঙুলই জোড়া লেগে যায় তবে কি করবেন? খুব সহজেই কিন্তু এটি থেকে মুক্তি পাওয়া সম্ভব। হালকা গরম পানিতে আপনার হাতটি কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। দেখবেন কিছুক্ষণ পর নিজ থেকেই আপনার আঙুল দুটি আলাদা হয়ে গেছে। তবে তখন গরম পানিতে হাত ডুবিয়ে আবার আঙুল টানাটানি করতে যাবেন না, কারণ তাহলে দুর্ঘটনার সম্ভাবনা আছে। তবে গরম পানির এই কৌশল কাজ না করলে গ্লু লেগে থাকা জায়গাটিতে অ্যাসিটোন (নেইল পলিশ রিমুভারেই থাকে) লাগাতে পারেন যা গ্লু ছাড়াতে সাহায্য করবে। 

কিন্তু এই সুপার গ্লু কি শুধু ভাঙা জিনিস জোড়া লাগাতেই ব্যাবহার করা হয়? উত্তর অবশ্যই ‘না’। বরং এর রয়েছে আরো অনেক ব্যবহার।
ডেন্টিস্টরা সায়ানোঅ্যাক্রিলেটকে ডেন্টাল সিমেন্ট হিসেবে এবং দাঁত ফিলিং করানোর সময় ব্যবহার করে থাকেন। গবেষকরা বিভিন্ন ভঙ্গুর ফসিল জোড়া লাগানোর কাজেও সুপার গ্লু ব্যবহার করেন। এছাড়া কার্টিলেজ, চামড়া এবং হাড়ের ট্রান্সপ্লান্টেশন প্রক্রিয়াতেও সুপার গ্লুর উল্লেখযোগ্য ব্যবহার আছে।

সূত্রঃ জিরো টু ইনফিনিটি

বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০১৪

ইন্টারনেটের এক রহসস্ময় জগত,যা অতি গোপন!!!

আমরা অনেকেই ভাবি অনেক কিছু জানি। কিন্তু আমরা আসলে কতটুকু জানি তার প্রমান মিলে কাজের সময়। তা যাইহোক, আসল কথায় আসি। আপনি কি মনে করেন,আপনি ইন্টারনেটের সব তথ্যই জানতে পারেন? আপনি যদি বলেন হ্যাঁ, আমি বলব না!! কেন তা নিচের লেখাটা পড়লেই বুঝবেন। 

ইন্টারনেট ব্যাবহার করছে অথচ গুগলের সাথে পরিচয় নেই এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। অনেকে ইন্টারনেট কী এটা বুঝার আগেই পরিচিত হয়ে যান গুগল নামের সাথে। কোনো কিছু জানার দরকার হলে অন্যকে না জিজ্ঞাসা করে প্রায় সবাই সার্চ দেয় গুগলে। কিন্তু প্রশ্ন হলো গুগল কতটুকু জানে? আপনি জেনে অবাক হবেন যে গুগল আপানার সামনে যে তথ্য হাজির করতে পারে তা সমগ্র ইন্টারনেট দুনিয়ার তথ্য ভান্ডারের মাত্র ১০ ভাগ। বাকি ৯০ ভাগ গুগলের ক্ষমতার বাইরে। আর সেই ৯০ ভাগ চিরকাল আপনার অজানাই থেকে যাবে যদি আপনি কেবলমাত্র গুগলের উপর নির্ভর করে থাকেন। একটি জরিপে দেখা গেছে দৃশ্যমান ওয়েবে যে পরিমাণ ডাটা সংরক্ষিত আছে তারচেয়ে ৫০০ গুণ বেশি পরিমাণ ডাটা সংরক্ষিত আছে অদৃশ্যওয়েবে। এই অদৃশ্য ওয়েবের নাম হল ডীপ ওয়েব। একে ডীপ নেট, দ্যা ইনভিজিবল ওয়েব, ডার্ক নেট, হিডেন ওয়েব, আন্ডার নেট ইত্যাদি নামেও ডাকা হয়।

সার্চ ইঞ্জিনের কাজ হলো ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটগুলোর পেইজগুলো ইনডেক্স করে রাখা যাতে পরবর্তীতে সেই পেইজগুলো খুঁজে বের করা সহজ হয়। আর এর জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় সেটাকে বলে ক্রাউলার। ক্রাউলার ওয়েবসাইটের HTML ট্যাগ দেখে ওয়েবসাইটগুলোকে লিপিবদ্ধ করে। আর এই জন্যই গুগল এতো দ্রুত আমাদেরকে রেজাল্ট দিতে পারে। আর ইনডেক্স করে রাখার জন্য সেই ওয়েবসাইট এডমিনের অনুমতি দরকার হয়। কিন্তু সাইটের এডমিন পেইজ ইনডেক্স করার অনুমতি না দিলে গুগল সেটা খুঁজে বের করতে পারবে না। এটিই ডীপ ওয়েবের মূল ধারণা।

এই ডীপ ওয়েবের একটি অংশে নানাধরনের অনৈতিক ও অপরাধমূলক কাজ করা হয়। আর সেই অংশকে বলা হয় ডার্ক ওয়েব। সেখানে আপনি আপনার সাধারণ ব্রাউজার দিয়ে প্রবেশ করতে পারবেন না। ডার্ক ওয়েবে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই একধরনের বিশেষ নেটওয়ার্কের সাহায্য নিতে হবে।

ডার্ক ওয়েবের আরেকটি বিশেষত্ব হলো এরা ওর্য়াল্ড ওয়াইড ওয়েবের (WWW) সাইটগুলোর মত টপ লেভেল ডোমেইন (যেমন .com, .net, .org) ব্যবহার না করে “Pseudo Top Level Domain” ব্যবহার করে যা মূল ওর্য়াল্ড ওয়াইড ওয়েবে না থেকে দ্বিতীয় আরেকটি নেটওর্য়াকের অধীনে থাকে। এ ধরনের ডোমেইনের ভেতর আছে Onion, Bitnet, Freenet আরও অনেক। এই ডোমেইনগুলোর নামগুলোও একটু ভিন্নধরনের, সাধারণ কোনো নামের মতো না। যেমন: http://hpuuigeld2cz2fd3.onion 

ডার্ক ওয়েবে সবচেয়ে জনপ্রিয় নেটওর্য়াক হলো অনিয়ন নেটওর্য়াক। অনিয়নের Pseudo-top-level-domain হলো .onion। অনিয়ন ওয়ার্ল্ডে ঢুকতে হলে আপনাকে টর ব্রাউজার ব্যাবহার করতে হবে। টর আপনার পরিচয়কে লুকিয়ে ফেলবে আর এর ফলে কারো পক্ষে আপনার অবস্থান শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আপনি যখন টর দিয়ে কোনো সাইটে ঢুকতে যাবেন তখন টর আপনার পাঠানো রিকোয়েস্ট কঠিন এনক্রিপশনের মধ্য দিয়ে অনিয়ন প্রক্সিতে পাঠাবে। অনিয়ন প্রক্সিতে আপনার পাঠানো ডেটা দুর্বোধ্য এক স্ক্রিপ্টে পরিণত হয়। এবার অনিয়ন প্রক্সি এই ডেটা নিয়ে মূল ইন্টারনেটমূখো হবে যেখানে অনেকগুলো অনিয়ন রাউটার অপেক্ষা করছে। অনিয়ন রাউটারে প্রবেশের আগে অনিয়ন নেটওয়ার্কের প্রবেশপথে এই ডেটা আবার এনক্রিপশন হবে। নেটওয়ার্ক থেকে বের হওয়ার সময় আরো একবার এনক্রিপশনের ভেতর দিয়ে যায়। এর মাঝেই অনিয়নের বেশ কিছু রাউটারের ভেতর দিয়ে এনক্রিপশন হয় যেখানে এক এক রাউটারে এনক্রিপশন আউটপুট এক এক রকম। সবশেষে ডেটা যখন প্রাপকের হাতে গিয়ে পৌছায় তা তখন ডিএনক্রিপশন প্রসেসের মাধ্যমে আদি অবস্থানে ফিরে আসে।

ডার্ক ওয়েব অপরাধের একটি অভয়ারণ্য। সেখানে এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে হেরোইন, মার্জুয়ানা থেকে শুরু করে নানা ধরনের মাদক হোম ডেলিভারী দেওয়া হয়। আরও কিছু ওয়েবসাইট আছে যেখানে জঙ্গী গ্রুপগুলো তাদের প্রশিক্ষণ কর্মসূচি পালন করে। কীভাবে বোমা বানাতে হয়, নিক্ষেপ করতে হয়, বারুদ বানাতে হয়, বারুদ লোড করতে হয় ইত্যাদি শেখানো হয়ে থাকে সেসব ওয়েবসাইটে। কিছু সাইটে রেডিমেইড অস্ত্রও পাওয়া যায়, রকেট লাঞ্চার, একে ৪৭, মর্টার ইত্যাদি। ডার্ক ওয়েবে এমন অনেক সাইট আছে যেখানে ভারাটে খুনীও পাওয়া যায়। টাকার বিনিময়ে খুন করবে কিন্তু কেউ কারো পরিচয় জানবে না। ডার্ক ওয়েবে নানা ধরনের মেইল ও চ্যাট সার্ভিস আছে যেগুলো দিয়ে পরিচয় গোপন করে অনেক কিছুই করা সম্ভব। এখানে কেনাবেচার জন্য কোনো ক্রেডিট বা ডেভিড কার্ড ব্যবহার করা হয় না। এখানে ব্যবহার করা হয় বিটকয়েন। ১ বিটকয়েনের মুল্য প্রায় সাড়ে ১০ ইউরো। বিটকয়েনের ব্যবহার এই ডার্ক ওয়েবকে করেছে আরও নিরাপদ। এর ফলে সহজেই কেউ কাউকে ধরতে পারবে না। 

এখন একটি প্রশ্ন আসতে পারে সবার মনে, এতো অনৈতিক কাজ হয় এখানে তবু CIA, FBI এরা কিছুই করে না। এর উত্তর হলো ডীপ ওয়েবের নেটওয়ার্ক এতই গভীর যে FBI, CIA এরা কিছুই করতে পারে না। ডীপ ওয়েবে কেউ কাউকে চেনে না, কারো পরিচয় কেউ জানে না, কেউ কারো আইপি ট্রেস করতে পারে না। আর এজন্যই এখানে সবকিছুই নির্ভয়ে চলে। তবে কেউ যদি ডীপ ওয়েবের ডেটা এনক্রিপসন এবং ডিএনক্রিপসন দুপ্রান্তে নজরদারি করতে পারে তবে সে নিশ্চিত হতে পারবে ডেটা সেন্ডার বা রিসিভারের লোকেশন কোথায়।

তবে ডীপ ওয়েবের কিছু ভালো দিকও আছে। অনেক ভালো মানুষও এখানে তথ্য আদান প্রদান করে। Wikileaks এর শুরুই হয়েছিল এই ডীপ ওয়েবে। তবে এখানকার প্রায় ৯৯%- ই খারাপ।

বৃহস্পতিবার, ডিসেম্বর ০৫, ২০১৩

অ্যান্ড্রয়েড গেমস জোন ( পর্ব -৬) :: হাই গ্রাফিক্সের দারুন সব গেম

তো চলুন দেখা যাক আজকের গেমস গুলো ---------------->
আজ আমি আপনাদের খুব সুন্দর কিছু গেমস উপহার দিব। আপনারা এগুলো এক ক্লিকেই ডাউনলোড করতে পারবেন।

# FIFA 14 by EA SPORTS™

 
Minimum Requirments:
গুগল রেটিং-৪.৫
সাপোর্টঃ অ্যান্ড্রয়েড২.৩বা এর বেশি
সিপিউ:১.২ গিগাহার্জ
ইন্টারনাল মেমোরিঃ ১ গিগাবাইট
apkসাইজঃ ১৩মেগাবাইট
Cache file সাইজঃ ১.২৫গিগাবাইট
apkডাউনলোড  এখানে       Cache file ডাউনলোড এখানে 

# Real Racing 3

 

 Minimum Requirments:
গুগল রেটিং-৪.০
সাপোর্টঃ অ্যান্ড্রয়েড২.৩বা এর বেশি
সিপিউ: ১.৩ গিগাহার্জ
ইন্টারনাল মেমোরিঃ ১ গিগাবাইট
apkসাইজঃ ৭মেগাবাইট
Cache file সাইজঃ১.১৪ গিগাবাইট
apk ডাউনলোড  এখানে     Cache file ডাউনলোড  এখানে 

# Iron Man 3

Minimum Requirments:
গুগল রেটিং-৪.৫
সিপিউ: ১.২ গিগাহার্জ
ইন্টারনাল মেমোরিঃ ৫১২ মেগাবাইট
পোর্টঃ অ্যান্ড্রয়েড২.৩বা এর বেশি
সাইজঃ ১৫মেগাবাইট
Cache file সাইজঃ ৭৮১.৬ মেগাবাইট
apkডাউনলোড এখানে     Cache file ডাউনলোড  এখানে  

আগামি টিউনে আপনাদের জন্য সদ্য রিলিজ হওয়া কিছু গেম থাকবে।আশা করি আপনারা আমার সাথে থাকবেন।